সবুজসাথী অতীত! আসছে ‘সারথি’, সাইকেলের রঙ বদলে বড় ঘোষণা সরকারের!

রাজ্য সরকারের জনপ্রিয় ‘সবুজসাথী’ প্রকল্পের নাম ও রূপে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে এই প্রকল্পের নতুন নাম হবে ‘সারথি’। প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি সাইকেলের রঙেও আনা হচ্ছে আমূল বদল; পরিচিত নীল রঙের পরিবর্তে নতুন সাইকেলগুলোতে থাকবে গেরুয়া রঙের ছোঁয়া। নবান্ন সূত্রে জানা গেছে, প্রকল্পের নাম, লোগো এবং রঙের এই পরিবর্তনের প্রক্রিয়াটি দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে বিভিন্ন বিডিও অফিসে মজুত থাকা পুরনো লোগোযুক্ত সাইকেলগুলো নতুন লোগো লাগিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। জেলা শাসকদের সাথে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া, আগামী দু’সপ্তাহের মধ্যে বাকি সাইকেলগুলো প্রশাসনের হাতে পৌঁছে যাবে। কোনো যোগ্য শিক্ষার্থী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *