প্রহ্লাদ যোশীই নতুন শিক্ষামন্ত্রী, কতটা শিক্ষিত তিনি?

শনিবার রাতে দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরপরই তাঁর স্থলাভিষিক্ত হলেন যোশী। সাম্প্রতিক নিট প্রশ্নফাঁস বিতর্ক ও দেশজুড়ে চলমান তীব্র আন্দোলনের জেরে চাপের মুখে পড়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় এই রদবদল ঘটল। সংসদীয় বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রক সামলানোর পূর্ব অভিজ্ঞতা থাকলেও শিক্ষা মন্ত্রকের মতো সংবেদনশীল দপ্তরের দায়িত্ব এই প্রথমবার পেলেন তিনি।

প্রহ্লাদ যোশী ১৯৮৩ সালে কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের অধীনে কদাসিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৪ সালে প্রথমবার কর্নাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টানা পাঁচবার সাংসদ হিসেবে জয়ী হয়েছেন। নতুন শিক্ষামন্ত্রীর সামনে বর্তমানে জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়ন, উচ্চশিক্ষায় সংস্কার, প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা ও এনটিএ (NTA)-কে শক্তিশালী করার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া, চলমান নিট আন্দোলন ও শিক্ষাব্যবস্থার উদ্ভূত পরিস্থিতি সামাল হওয়াই এখন তাঁর প্রধান কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *