পাকিস্তান-আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ঝরল ২৭ প্রাণ!

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দেরা ইসমাইল খান জেলার একটি সেনা চৌকিতে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছে। এই হামলায় ১২ জন সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে ১২ জন জঙ্গি নিকেশ হয়েছে। সব মিলিয়ে এই সংঘর্ষে মোট ২৭ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-আফগান তালেবান। তবে আফগানিস্তানের তালেবান প্রশাসন এ হামলার দায় অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে, ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগান ভূখণ্ডে নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ গ্রহণ করছে। এই সংগঠনের কর্মকাণ্ডের জেরে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে তীব্র অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *