ছাত্র আন্দোলনের জেরে ইস্তফা রেল প্রতিমন্ত্রীর, মোদী মন্ত্রিসভায় বড় রদবদল!

নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে প্রবল আন্দোলনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যে গৃহীত হয়েছে। ২০২৪ সালের অগস্ট মাসে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ২১ জুন রাজ্যসভায় তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছিল।

পদত্যাগের বিষয়টি সামনে আসার ঠিক আগের দিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে একটি চিঠি লিখেছিলেন রভনীত সিং বিট্টু। চিঠিতে তিনি পাঞ্জাবের গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির জট কাটাতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্য রাজনীতিতে রভনীত সিং বিট্টুকে আরও সক্রিয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২ সালের পাঞ্জাব নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র দুটি, ফলে এই পদত্যাগের নেপথ্যে বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *