ফের বাড়ছে কোভিডের দাপট! কাদের ঝুঁকি সবথেকে বেশি? জেনে নিন ডাক্তারের জরুরি সতর্কতা।
দেশে ফের বাড়তে শুরু করেছে কোভিড-১৯ সংক্রমণ। বেশ কিছু রাজ্যে নতুন করে সংক্রমণ ছড়ানো এবং মৃত্যুর খবর আসায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ গোষ্ঠী এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. সন্দীপ জৈন।
ডা. জৈনের মতে, সিওপিডি, অ্যাজমা, ডায়াবেটিস, কিডনির অসুখ এবং ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। সেইসঙ্গে বয়স্কদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার মতো পুরনো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
শরীরে জ্বর, সর্দি ও কাশির মতো সাধারণ ফ্লুয়ের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সাধারণ জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল সেবন চললেও, শারীরিক জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন ডা. জৈন।