ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের জালে ৬ অভিযুক্ত!

ধর্মতলায় ধুন্ধুমার! সাংবাদিকদের মারধর ও বেআইনি জমায়েতের অভিযোগে ৬টি এফআইআর পুলিশের

নিট (NEET) বিক্ষোভ ও ছাত্র মিছিলকে কেন্দ্র করে শুক্রবার কলকাতায় ঘটা অশান্তির ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে সংবাদমাধ্যমের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ৫টি এবং পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা রুজু করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এই মামলাগুলি দায়ের করা হয়েছে।

পুলিশের অভিযোগ, শুক্রবার দুপুরে ডোরিনা ক্রসিংয়ে কোনো অনুমতি ছাড়াই এআইডিএসও (AIDSO), ডিওয়াইএফআই (DYFI), আইসা (AISA) ও এসএফআই (SFI)-এর মতো বিভিন্ন সংগঠনের ব্যানারে বিপুল মানুষ জড়ো হয়েছিল। বিক্ষোভকারীদের নেতাদের উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উপস্থিত জনতা পুলিশ, সংবাদকর্মী ও পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন এবং দীর্ঘক্ষণ ডোরিনা ক্রসিং ও সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *