জন্ম-মৃত্যুর সার্টিফিকেটে জালিয়াতির দিন শেষ, কড়া নিয়ম আনল রাজ্য সরকার!
July 25, 2026
জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতি রুখতে রাজ্য সরকার নিবন্ধন প্রক্রিয়ায় কঠোর সংস্কারের ঘোষণা করেছে। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌরসভার চেয়ারম্যানদের নিবন্ধকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর (DM & Collector) জেলা নিবন্ধক হিসেবে সমগ্র বিষয়ের ওপর কঠোর নজরদারি চালাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রে জন্ম-মৃত্যুর প্রাতিষ্ঠানিক নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লকের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ (BMOH), গ্রামীণ হাসপাতালের সুপার বা মেডিকেল কলেজগুলোর প্রধানরা সরাসরি নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। প্রশাসনের এই পদক্ষেপের ফলে শংসাপত্র ঘিরে চলা অনিয়ম ও জালিয়াতি রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।