‘সেবাশ্রয়’ দুর্নীতিতে তোলপাড়! আজ বিধানসভায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
সেবাশ্রয় শিবিরের নামে চলা চরম দুর্নীতি এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে আজ বিধানসভায় বিশেষ বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমফান ত্রাণ দুর্নীতিসহ আরও বিভিন্ন অনিয়মের তদন্তে তৈরি ক্যাগের (CAG) মোট ২৮টি রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে।
সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসার আড়ালে নার্সিংহোম থেকে জোর করে সরঞ্জাম ছিনতাই, মাঠ দখল এবং ভুল চিকিৎসায় রোগীদের অঙ্গহানির মতো গুরুতর ঘটনা। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা বিধানসভায় এই বিষয়গুলো উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দুর্নীতির ফাইলগুলো প্রকাশ্যে আনার পাশাপাশি ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রাক্তন মন্ত্রী বা প্রভাবশালী নেতাসহ সংশ্লিষ্ট প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। পেশ করা ক্যাগের রিপোর্টগুলো নিয়ে পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।