সেবাশ্রয় প্রকল্পে কোটি টাকার দুর্নীতি! ক্ষোভের আগুনে উত্তাল বিধানসভা

রাজ্য সরকারের ‘সেবাশ্রয়’ প্রকল্পের কাজকর্ম ও দুর্নীতি নিয়ে বিধানসভায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা এই প্রকল্পের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন। বিধায়কের দাবি, স্থানীয় শিশুদের খেলার মাঠ দখল করে প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে এবং সরকারি নিয়ম উপেক্ষা করে মাটির নিচে জীবনদায়ী ওষুধ পুঁতে নষ্ট করা হয়েছে। এছাড়া, সেবাশ্রয় শিবিরের চিকিৎসায় চরম অনিয়মের ফলে ভুল চিকিৎসায় কয়েকজন রোগীর অঙ্গহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, সরকারের কাছেও এই সংক্রান্ত কিছু অভিযোগ পৌঁছিয়েছে। বিষয়টি নিয়ে আগামী শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *