দিল্লিতে উত্তাল আন্দোলন, মেট্রো স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তি!

‘ককরোচ জনতা পার্টির’ (CJP) আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ক্রমবর্ধমান জমায়েতের কারণে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) শনিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্ট্রাল দিল্লি ও সংলগ্ন এলাকার মোট ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান এবং নয়াদিল্লি ও সেবা তীর্থ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

মেট্রো চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছেন। গণপরিবহন অচল হওয়ায় কর্মক্ষেত্রে যাতায়াতকারী সাধারণ মানুষ বিপাকে পড়েছেন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অ্যাপ-ক্যাব বুক করতে না পেরে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে, অটোচালকদের বিরুদ্ধে চড়া ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। দিল্লি মেট্রোর ইতিহাসে এটি অন্যতম দীর্ঘ সময় ধরে এতগুলি স্টেশন বন্ধ রাখার ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত না মেলায় যাত্রীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *