আমেরিকার বড় ধাক্কা, ভারতীয় পণ্যে বসলো ১০ শতাংশ শুল্ক!

ভারতীয় শ্রমিকদের দিয়ে জোর করে উৎপাদনের কাজ করানোর অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করল আমেরিকা। যদিও আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতরের প্রস্তাবিত ১২.৫ শতাংশের তুলনায় এই হার কিছুটা কম, তবুও এই সিদ্ধান্তে বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, দুই দেশ বর্তমানে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করছে। এমন এক সময়ে ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *