নকল সরকারি কার্ডের রমরমা, রাজ্যে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ!

দক্ষিণ ২৪ পরগনা জেলায় সরকারি পরিচয়পত্র জালের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অনন্যা মজুমদার এই মর্মে একটি গুরুতর অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ভাস্বতী সোম নামক এক মহিলা সাংবাদিকের বিরুদ্ধে জাল সরকারি কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ওই মহিলা সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিকের স্বাক্ষরও জাল করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়ার আগে পরিচয়পত্রের নাম, ছবি ও স্বাক্ষর অত্যন্ত সতর্কভাবে যাচাই করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *