উপকূলে আছড়ে পড়ছে শক্তিশালী নিম্নচাপ, কোন কোন জেলায় জারি হলো চরম সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থানকারী শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা-ওড়িশা উপকূলে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী সোমবার এই নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে উপকূলবর্তী অঞ্চলে তীব্র দমকা হাওয়া বইতে পারে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবারও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবারের পর থেকে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *