বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, সোমবারই আছড়ে পড়ার শঙ্কা! একাধিক জেলায় জারি লাল সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার এটি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়াসহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *