গাজোলে ৩ কেজি ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে ৪ পাচারকারী!

মালদার গাজোলের শিক্ষকপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কেজি ব্রাউন সুগারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গাজোল থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক কারবারের পর্দাফাঁস করে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

গাজোল থানার আইসি কৌশিক বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দোতলার একটি ঘর থেকে ছোট ছোট প্যাকেটে ভরা এই মাদকদ্রব্য উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও গাজোলের বিডিও সুমন ঘোষ উপস্থিত ছিলেন। গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *