সাত বছরের প্রেম ভাঙার জের, সহকর্মীকে কুপিয়ে খুন!

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় প্রেমিকার সঙ্গে বন্ধুত্বের জেরে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর সহকর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটা এই হত্যাকাণ্ডে মৃত সুরেশের অভিযুক্ত সহকর্মী নরেশকে গ্রেফতার করেছে পুলিশ। একই সংস্থায় কর্মরত ববি নামে এক যুবতীর সঙ্গে সুরেশের ঘনিষ্ঠতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ ও নরেশ একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং ববির সঙ্গে নরেশের দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুরেশের সঙ্গে ববির বন্ধুত্ব গড়ে ওঠায় নরেশ ক্ষুব্ধ ছিলেন এবং তা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ঘটনার রাতে সার্ভিস রোডে দুজনে মদ্যপ অবস্থায় ববিকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নরেশ ধারালো অস্ত্র দিয়ে সুরেশকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত নরেশকে গ্রেফতার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *