২০২৮ ভোটের আগেই বড় ঘোষণা সিদ্ধারামাইয়ার, রাজনীতি নিয়ে তোলপাড়!

রাজনীতিতে ক্রমবর্ধমান দুর্নীতি, বয়স এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচনী রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া। রবিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০২৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না এবং ভবিষ্যতে কোনো নির্বাচনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বর্তমানে ৭৯ বছর বয়সী এই প্রবীণ নেতা জানান, ২০২৮ সালে রাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় তাঁর বয়স ৮১-৮২ বছর হবে, ফলে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো উদ্যম নিয়ে কাজ করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে সিদ্ধারামাইয়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান রাজনীতি পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, যেখানে সততার কোনো দাম নেই এবং ভোট জেতার জন্য ভোটারদের টাকা দিতে হয়। তবে ভোটের রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তিনি জনসেবা থেকে দূরে সরে যাবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে তালুক বোর্ডের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা সিদ্ধারামাইয়ার বর্ণময় রাজনৈতিক জীবনের ২০২৮ সালে ৫০ বছর পূর্ণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *