বিধানসভার অন্দরে বিস্ফোরক অভিযোগ, ১৩ জন বিধায়কের স্বাক্ষর জাল!

কলকাতা বিধানসভার অধিবেশন শেষে শাসক ও বিরোধী দলের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবারের বিধানসভায় ৭৫ শতাংশেরও বেশি সদস্য প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন এবং তাঁদের অংশগ্রহণ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। শুভেন্দুর মতে, এবারের বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার, ইউটিউব ও বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব পাওয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা জাতীয় স্তরে নতুনভাবে পরিচিতি পেয়েছে। গণতান্ত্রিক পরিসরকে শক্তিশালী করতে প্রতিটি বিধায়কের মতামত ও অংশগ্রহণকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে ১৩ জন বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু। তিনি একে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি, বিধায়কদের কাজের পরিধি বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন তিনি। ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের মতো রাজ্যের উদাহরণ দিয়ে তিনি পশ্চিমবঙ্গে বিধায়কদের জন্য উন্নয়ন তহবিল ও অতিরিক্ত প্রকল্প বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া, বর্তমান বিধায়ক আবাসনের নিম্নমানের পরিকাঠামো পরিবর্তনের কথাও তিনি উল্লেখ করেন। প্রাক্তন রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি জানান, বর্তমানে বিরোধীদের সঙ্গে আলোচনার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অতীতে ছিল না। গণতন্ত্রে মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *