সিন্ডিকেট ও কাটমানির দিন শেষ, রাজ্য সরকারের নয়া হেল্পলাইনে মিলবে দ্রুত সমাধান!
রাজ্যজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, সিন্ডিকেট রাজ এবং বেআইনি কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে প্রশাসন। সাধারণ মানুষের সুবিধার্থে মঙ্গলবার ভবানী ভবনে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি ‘শর্ট কোড’ হেল্পলাইন নম্বরের উদ্বোধন করা হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্তারা এই কার্যক্রমের উদ্বোধন শেষে কেন্দ্রীয় কন্ট্রোল রুম পরিদর্শন করে কাজের খতিয়ান নেন।
সাধারণ মানুষ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ১৫৫৩৩৫, কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, অবৈধ রোড ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ১৫৫৩৩৭ এবং বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হেল্পলাইনের অপব্যবহার বা কোনো ব্যক্তিকে হেনস্থা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিলে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।