মিড-ডে মিলে বড় চমক, ১ আগস্ট থেকে স্কুলেও মিলবে ডিম!

মিড-ডে মিলের পুষ্টিমান নিশ্চিত করতে রাজ্য সরকার ওড়িশা মডেল অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ইসকনের মাধ্যমে সাত্ত্বিক বা নিরামিষ খাবার সরবরাহ করার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে পড়ুয়াদের ডিম দেওয়ার পৃথক ব্যবস্থা করা হবে। আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে ইসকনের নিরামিষ খাবার নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, মিড-ডে মিলের আর্থিক বৈষম্য দূর করতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন প্রাথমিক স্তরে মাথা পিছু যে ৬ টাকা ৭৮ পয়সা বরাদ্দ ছিল, তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। হাইস্কুল ও উচ্চ-প্রাথমিক স্তরে আগে থেকেই বরাদ্দ ১০ টাকা ছিল, যা অপরিবর্তিত থাকবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ১ আগস্ট থেকে এই সমন্বিত ব্যবস্থা কার্যকর হবে, যার ফলে ইসকনের পুষ্টিকর খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাড়তি ডিম পাওয়ায় পড়ুয়াদের পুষ্টির মান আরও উন্নত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *