এই ৫ শর্ত পূরণ না হলেই বাতিল হবে আপনার রেশন কার্ড, এখনই সতর্ক হোন!
পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় দুর্নীতি রোধ ও অযোগ্য প্রাপকদের তালিকা থেকে বাদ দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে কঠোর যাচাইকরণ প্রক্রিয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বহু সচ্ছল ব্যক্তি সরকারি ভর্তুকির সুবিধা নেওয়ায় প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। তাই এখন থেকে অযোগ্য কার্ড বাতিলের কাজ জোরকদমে চালানো হচ্ছে এবং যেসব নাগরিকের তথ্য অসামঞ্জস্যপূর্ণ, তাদের কার্ড বাতিলের ঝুঁকিতে রয়েছে।
প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, বেশ কিছু নির্দিষ্ট কারণে গ্রাহকদের রেশন কার্ড বাতিল হতে পারে। এর মধ্যে প্রধান হলো পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি হওয়া, সরকারি চাকরি করা অথবা নিয়মিত আয়কর প্রদানকারী হওয়া। পাশাপাশি চার চাকা গাড়ি, ট্র্যাক্টর, চার বা তার বেশি ঘরের পাকা বাড়ি কিংবা প্রচুর সেচযোগ্য জমির মালিকানার মতো অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণ থাকলে সেই রেশন কার্ড বাতিল করা হবে। এছাড়াও নাগরিকত্ব বা এসআইআর (SIR) সংক্রান্ত প্রক্রিয়ায় নাম বাদ পড়া এবং সিএএ (CAA) আবেদনের স্থিতিও রেশন কার্ড বহাল থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।