আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকদের ‘হাতুড়ে’ বললে হবে কড়া শাস্তি!

আয়ুর্বেদ, ইউনানি ও সিদ্ধার মতো ভারতীয় চিকিৎসা পদ্ধতির রেজিস্টার্ড চিকিৎসকদের ‘কোয়্যাক’ বা ‘হাতুড়ে ডাক্তার’ বলে কটাক্ষ করার প্রবণতার বিরুদ্ধে কড়া অবস্থান নিল ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন (এনসিআইএসএম)। কমিশনের নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বিএএমএস (BAMS), বিইউএমএস (BUMS) ও বিএসএমএস (BSMS)-এর মতো স্বীকৃত ডিগ্রিধারী চিকিৎসকদের নিয়ে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট বা বৈদ্যুতিন সংবাদমাধ্যমে কোনো ধরনের অপমানজনক মন্তব্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনসিআইএসএম জানিয়েছে, আইএমসিসি অ্যাক্ট (১৯৭০) এবং এনসিআইএসএম অ্যাক্ট (২০২০) অনুযায়ী স্টেট কাউন্সিলে রেজিস্টার্ড এই চিকিৎসকরা আইনত স্বীকৃত এবং তাঁদের চিকিৎসাসেবা প্রদানের পূর্ণ আইনি অধিকার রয়েছে। তাই তাঁদের ‘ভুয়ো’ বা ‘হাতুড়ে’ সম্বোধন করা সরাসরি আইনের পরিপন্থী। কমিশনের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়ে অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডা. সুমিত সুর জানিয়েছেন, দেশের সর্বোচ্চ সংস্থার এই সতর্কবার্তা আয়ুর্বেদ চিকিৎসকদের মানহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *