মিড ডে মিলের মেনুতে এবার চিকেন বিরিয়ানি, চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত!

সরকারি স্কুলের পড়ুয়াদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে মিড ডে মিল প্রকল্পে সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে তামিলনাড়ু সরকার। রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী রাজমোহন এই অভিনব প্রস্তাবটি মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে পেশ করেছেন। সরকারি সূত্রের খবর অনুযায়ী, প্রস্তাবটি বর্তমানে মুখ্যমন্ত্রীর বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

তামিলনাড়ুর শিক্ষামন্ত্রীর দাবি, কে কামারাজারের সময় চালু হওয়া এই পুষ্টি কর্মসূচিকে কালাইঞার করুণানিধি ও জয়ললিতার জমানায় ধারাবাহিকভাবে উন্নত করা হয়েছিল। ১৯৫০ সালে শুরু হওয়া এই প্রকল্পে ২০২২ সালে প্রাতঃরাশের ব্যবস্থাও যুক্ত করা হয়। মন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হলে তা মিড ডে মিলের ইতিহাসে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। সরকারের প্রত্যাশা, এর মাধ্যমে পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং প্রাতঃরাশের মেনুতেও বৈচিত্র্য আসবে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *