তৃণমূল নেতার বাড়িতে বিজেপির পিকনিক! অন্দরের কোন্দলে শোরগোল রাজনীতিতে

বার্তা ডেস্কঃ

খড়দহের লেলিনগড়ে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মীরা। এক ‘অত্যাচারী’ তৃণমূল নেতার বাড়িতে রাতের অন্ধকারে মণ্ডলের সাধারণ সম্পাদক বঙ্কিম বিশ্বাস-সহ কয়েকজন বিজেপি নেতার পিকনিক করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করেছেন স্থানীয় বুথ সভাপতি প্রণব বিশ্বাস। তাঁর দাবি, ওই তৃণমূল নেতা তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দলের অন্দরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও বঙ্কিমবাবুর দাবি, পরিচিতদের ডাকে একটি বৈঠকে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছিলেন।

অন্যদিকে, দেগঙ্গায় এক অধ্যাপক দম্পতির জমি দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চ্যাংদানা গ্রামে ওই দম্পতির জমির একাংশ দখল করে বাঁশের খুঁটি পুঁতে বিজেপির অস্থায়ী কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে। সেখানে দলীয় পতাকাও টাঙানো হয়েছে। এই ঘটনায় দেগঙ্গা থানা ও বারাসাতের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতি। জমিটি নিজেদের বলে দাবি করেছেন অধ্যাপক অভিককুমার রায়। যদিও অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, জবরদখলকে দল সমর্থন করে না। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *