বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, বিপাকে তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল!
বার্তা ডেস্কঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে আইনি বেড়াজালে জড়িয়ে পড়েছেন বাংলার তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানির পর তারকা এই ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির মগরা থানায় এক ডাক্তারি পড়ুয়া তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ক্রিকেটার।
পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসে মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগে বলা হয়, দীর্ঘ সাড়ে তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটায় বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হন তিনি। হাই কোর্টের এই নির্দেশের পর ক্রীড়ামহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।