বিদেশযাত্রায় বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে অভিষেকের রক্ষাকবচ বহাল!

বার্তা ডেস্কঃ

চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট থেকে বিদেশযাত্রার সবুজ সংকেত পাওয়ার পর এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, বিষ্ণুপুর, ভবানীপুর ও আশুতি থানায় দায়ের হওয়া এফআইআরগুলির ক্ষেত্রে এই অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে ডায়মন্ড হারবারের এই সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের কপি পুলিশকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট ধার্য করা হয়েছে।

এদিনের শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাব শোনেন বিচারপতি। শুনানিকালে বিচারপতির প্রশ্নের মুখে পড়ে রাজ্য ও অভিযোগকারী পক্ষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রেই অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি সম্প্রতি একাধিক এফআইআর দায়ের করেছেন। তবে সমস্ত আইনি তর্কের অবসান ঘটিয়ে আপাতত ৩১ আগস্ট পর্যন্ত তৃণমূল নেতার অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখল উচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *