প্রাক্তন বিধায়কদের জন্য দারুণ সুখবর, এক ধাক্কায় দ্বিগুণ হচ্ছে পেনশন!
বার্তা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন বিধায়কদের মুখে চওড়া হাসি! এক লাফেই প্রায় দ্বিগুণ হতে চলেছে তাঁদের মাসিক পেনশন। দীর্ঘদিনের বঞ্চনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে এই ববাপক পদক্ষপ নিতে চলেছে রাজ্য সরকার। পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে তৈরি করা নতুন এই প্রস্তাবটি ইতিমধেই চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। মূলত বর্তমান জীবনযাত্রার খরচ ও আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত।
নতুন প্রস্তাবিত পেনশন কাঠামোর মূল দিক:
- পেনশনের পরিমাণ: নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন হবে ১২,০০০ টাকা এবং অভিজ্ঞতা বা মেয়াদের ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা।
- গণনার নিয়ম: কে কত টাকা পেনশন পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক তাঁর রাজনৈতিক জীবনে কতবার নির্বাচনে জিতে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন তার ওপর।
কেন তৈরি হয়েছিল ক্ষোভ?
এর আগে বিধানসভার নৌসর আলি কক্ষে প্রাক্তন বিধায়ক কল্যাণ সমিতির একটি জরুরি বৈঠকে বর্তমান ভাতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল। সমিতির প্রতিনিধিরা জানান, এতদিন পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে তাঁরা মাত্র ১৮,০০০ টাকা পেতেন। অথচ দেশের অন্যান্য রাজ্যে এই ভাতার পরিমাণ মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা! লাগামছাড়া মূল্যবৃদ্ধির এই বাজারে এই সামান্য টাকায় সংসার চালানো যে কতটা কঠিন, তা বারবার প্রশাসনের নজরে আনা হয়েছিল।
এমনকি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সঙ্গে দেখা করে প্রাক্তন বিধায়কদের এই আর্থিক ও মানবিক সংকটের কথা জানিয়ে দ্রুত পদক্ষেপের অনুরোধ করেছিলেন। পরিশেষে, রাজ্য সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তে প্রাক্তন জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের লড়াই সফল হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।