অবাক কাণ্ড, গান ছাড়ার ঘোষণা করেও কেন আবার ফিরলেন অরিজিৎ!
বার্তা ডেস্কঃ
প্লেব্যাক কেরিয়ারে ইতি টানার ঘোষণা দিয়ে দেশজুড়ে অনুরাগীদের মনে গভীর ধাক্কা দিয়েছিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ‘আওয়ারাপন ২’ ছবির হাত ধরে ফের প্লেব্যাকে তাঁর প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সুরকার আমাল মালিকের দাবি, প্রায় এক বছর ধরে নিজের কণ্ঠে রেকর্ড করা এই গানটির জন্যই শেষ পর্যন্ত অরিজিৎকে রাজি করাতে সক্ষম হয়েছেন তিনি। ভালোবেসেই গায়ক এই গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান আমাল।
তবে এই প্রত্যাবর্তন নিয়ে সংগীত মহলে দেখা দিয়েছে ধোঁয়াশা। গায়কের ম্যানেজারের দাবি, এটি নতুন কোনো কামব্যাক নয়, বরং বিরতি নেওয়ার পূর্বে পূর্বে নির্ধারিত চুক্তিবদ্ধ গানগুলিই রেকর্ড করছেন তিনি। অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, এটি কি তবে শুধুই চুক্তি রক্ষা, নাকি অভিমান ভেঙে স্থায়ীভাবে গায়িকায় ফিরছেন প্রিয় শিল্পী? অরিজিতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট মন্তব্য না মেলায় এই জল্পনা এখন তুঙ্গে।