হাড়িয়ালি অমাবস্যায় বিরল সূর্যগ্রহণ! জীবনের সব বাধা দূর করতে আজ করুন এই বিশেষ কাজ!

বার্তা ডেস্কঃ

চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং পবিত্র শ্রাবণ বা হাড়িয়ালি অমাবস্যার এক বিরল মহাজাগতিক যোগ তৈরি হয়েছে আজ বুধবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দুর্লভ ক্ষণটি আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত ফলপ্রসূ। আগামী ১৩ আগস্ট ভোর ৪টা ২৫ মিনিট পর্যন্ত চলা এই সূর্যগ্রহণের সময় মানুষের জীবনে নানা ধরনের বাধাবিপত্তি ও নেতিবাচক চিন্তা দূর করার মোক্ষম সুযোগ রয়েছে। এই বিশেষ সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নিজেদের আত্মিক শক্তি বাড়িয়ে তুলতে পারেন।

গ্রহণ চলাকালীন শান্ত হয়ে চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা ‘ওম নমঃ শিবায়’ জপ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যাঁদের কোনো নির্দিষ্ট মন্ত্র জানা নেই, তাঁরাও এই নাম জপ করলেই মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি লাভ করতে পারবেন। অন্যদিকে, গর্ভবর্তী নারীদের এই সময়ে বিশ্রামে থাকার এবং ঈশ্বরের নাম জপ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, শ্রাবণ অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নান, শিবের আরাধনা এবং বট ও আমলকীর মতো গাছ লাগানোর মাধ্যমেও বিশেষ পুণ্য অর্জন করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *