মমতা সরকারের বড় ধাক্কা, বাতিল ওবিসি সার্টিফিকেট! কী জানাল হাইকোর্ট?

বার্তা ডেস্কঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইস্যু করা সমস্ত ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই যুগান্তকারী রায় দিয়েছে। আদালতের এই নির্দেশিকার ফলে রাজ্যে আর ওবিসির দুটি আলাদা ক্যাটাগরি থাকছে না। এর ফলে ২০১০ সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেল এবং যাঁদের কাছে এই শংসাপত্র ছিল, তাঁরা এখন থেকে সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৎকালীন সরকারের পক্ষ থেকে ওবিসি-এ ও ওবিসি-বি নামে দুটি পৃথক ক্যাটাগরি তৈরি করা হয়েছিল। তবে এই শংসাপত্র প্রদান নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই ও একাধিক অভিযোগ চলছিল। পরবর্তীতে মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে ফের কলকাতা হাইকোর্টে ফিরে আসে। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের আমলে এই মামলার শুনানিতেই আদালত এই বড় রায় ঘোষণা করল। এই রায়ের পর রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *