বিচারপতির বাড়িতে টাকার পাহাড়! জেরা করতেই মিলল চাঞ্চল্যকর তথ্য?

বার্তা ডেস্কঃ

খোদ বিচারপতির সরকারি বাসভবন থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পোড়া নোটের কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি দিল্লি হাইকোর্টের বিতর্কিত প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা। লোকসভা গঠিত বিশেষ তদন্ত কমিটির পেশ করা চূড়ান্ত রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত বছর ১৪ মার্চ তাঁর বাংলোয় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার হওয়া এই নগদ অর্থের উৎস নিয়ে শুরু থেকেই দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। লোকসভার ওই রিপোর্টে সাফ জানানো হয়েছে, বিচারপতির বাড়িতে পাওয়া বিরাট অঙ্কের অর্থের বিষয়ে তিনি কোনো যুক্তিগ্রাহ্য তথ্য প্রমাণ পেশ করতে পারেননি।

শুধু অর্থের উৎস গোপন রাখাই নয়, বরং ঘটনার পর বিচারপতির বাড়ি থেকে বহু নোট রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া এবং তদন্তের সময় সঠিক প্রমাণ সংরক্ষণের অভাবেও একাধিক গুরুতর গলদ পাওয়া গেছে। লোকসভা নির্দেশিত এই তদন্ত কমিটির রিপোর্টে প্রাক্তন বিচারপতিকে একাধিক ক্ষেত্রে দোষী সাব্যস্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনার জেরে এর আগেই তিনি পদত্যাগ করলেও, নতুন করে জমা পড়া এই তদন্ত রিপোর্ট তাঁর আইনি জটিলতা বহুগুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *