অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! ৪৫ হাজার টাকা পেনশন ও বছরে চারবার ডিআর-এর বড় দাবি!

বার্তা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশনের মেয়াদ ফুরিয়ে আসার মাঝেই দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিরাট প্রস্তাব সামনে এসেছে। ভারত পেনশনভোগী সমাজ কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ন্যূনতম পেনশন মাসিক ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে সোজা ৪৫ হাজার টাকা করার জোরালো দাবি জানিয়েছে। পাশাপাশি, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার এবং ন্যূনতম মূল বেতন ৬৯ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাবও পেশ করা হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বাজারে এই বড় দাবি ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

শুধু পেনশন বৃদ্ধিই নয়, বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বা ডিআর বছরে মাত্র দু’বারের বদলে প্রতি তিন মাস অন্তর অর্থাৎ বছরে চারবার সংশোধনের দাবি জানিয়েছে ওই সংগঠনটি। উল্লেখ্য, নবগঠিত কমিশনের হাতে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট পেশ করার জন্য আর মাত্র ৯ মাস সময় অবশিষ্ট রয়েছে। এর মধ্যেই লক্ষাধিক পেনশনভোগীর প্রতিনিধিত্বকারী এই সংগঠনের প্রস্তাবগুলি শেষ পর্যন্ত কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *