অবশেষে স্বস্তি, দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের জল প্রকল্পে বড় জয় শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আগে নন্দীগ্রামবাসীর জন্য এল বড় সুখবর। দীর্ঘ তিন বছর ধরে ঢিমেতালে চলা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার মেগা জল প্রকল্পের কাজে গতি আনতে খোদ জেলা পরিষদকে তদারকির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় রূপনারায়ণ নদী থেকে জল তুলে বনভেড়ারের আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশুদ্ধ করার এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে নন্দীগ্রাম ১ ও ২, চণ্ডীপুর এবং নন্দকুমার—এই চার ব্লকের কয়েক লক্ষ মানুষ দূষিত জলের সমস্যা থেকে মুক্তি পাবেন।

প্রকল্পটির অগ্রগতি খতিয়ে দেখে জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানান, সরকারের ‘হর ঘর জল’ প্রকল্পের ভাবনাকে সামনে রেখেই এই কাজকে জেলার মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যেই নির্ধারিত এলাকার প্রতিটি ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। দীর্ঘদিন ধরে চলা এই জনকল্যাণমূলক প্রকল্পের কাজ ত্বরান্বিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *