আন্ডারওয়ার্ল্ড ডনের সামনে কুমার শানু! দুবাইয়ের সেই গা ছমছমে অভিজ্ঞতার কথা শুনলেন ভক্তরা

বার্তা ডেস্কঃ

দীর্ঘ সংগীতজীবনের এক অজানা ও চাঞ্চল্যকর অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন খ্যাতনামা সংগীতশিল্পী কুমার শানু। ‘দ্য লল্লানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একবার দুবাইয়ে এক জন্মদিনের অনুষ্ঠানে তিনি গান গাইতে গিয়েছিলেন। কিন্তু সেই আয়োজনের মূল ব্যক্তিটি কে, তা তাঁর জানা ছিল না। অনুষ্ঠানে পৌঁছে তিনি দেখেন, তাঁর ঠিক সামনেই পরিবারের সদস্যদের নিয়ে বসে আছেন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম।

সংগীত পরিচালক নদিম তাঁকে ওই জন্মদিনের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন এবং সেখানে সংগীতশিল্পী অনু মালিকও উপস্থিত ছিলেন। শানু জানান, দাউদের পরিবারের ওই অনুষ্ঠানে অতিথিদের অনুরোধে তিনি তাঁর বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। তবে সে সময় আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে তাঁর স্পষ্ট কোনো ধারণা না থাকায় তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। একজন সংগীত পরিচালক নিয়ে যাচ্ছেন বলেই তিনি নির্দ্বিধায় গিয়েছিলেন। ওই ঘটনার পর দাউদের সঙ্গে আর কোনোদিন তাঁর সাক্ষাৎ বা কথা হয়নি বলেও গায়ক নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *