ঘরে ঘরে উড়বে তিরঙ্গা, স্বাধীনতা দিবসের কেনাকাটায় রেকর্ড ভিড়!

বার্তা ডেস্কঃ

আর মাত্র দু’দিনের অপেক্ষা, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশপ্রেমের জোয়ারে ভাসছে নদিয়ার সদর শহর কৃষ্ণনগর। স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতিটি বাড়িতে তিরঙ্গা ওড়ানোর পরিকল্পনায় শহরজুড়ে এখন সাজ সাজ রব। ছোট থেকে বড়, সব আকারের জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে ওঠায় ব্যস্ততার শীর্ষে পৌঁছেছেন ব্যবসায়ীরা। মূলত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রচার ও সরকারি পদযাত্রার ফলে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের যে নতুন জোয়ার তৈরি হয়েছে, তারই সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

বিক্রেতাদের দাবি, এবছর চাহিদা গতবারের তুলনায় অনেক বেশি। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মাপের কাপড়ের পতাকার পাশাপাশি, বাড়ি ও দোকান সাজাতে কাগজের তৈরি পতাকার চেনের চাহিদাও প্রচুর। বিক্রেতাদের কথায়, স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। ছোট-বড় নির্বিশেষে সবাই নিজের বাড়ি বা কর্মক্ষেত্র পতাকায় সাজাতে চাইছেন, যা স্বাধীনতা দিবসের প্রাক্কালে কৃষ্ণনগরের বাজারে উৎসবের আমেজ তৈরি করেছে। পতাকার এই কেনাবেচাই প্রমাণ করছে, স্বাধীনতা দিবস উদযাপনে শহরবাসী কতটা উদ্গ্রীব।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *