সরকারি জমির মাটি চুরি! অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ৩০ তৃণমূল নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ আদালতের

বার্তা ডেস্কঃ

নদিয়া ও মুর্শিদাবাদের বিস্তৃত অঞ্চলে সরকারি জমির মাটি ও গাছ কেটে বেআইনি বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০১৬ সাল থেকে নদিয়ার কালীগঞ্জ ও মুর্শিদাবাদের শক্তিপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ৩৩ হাজার বিঘা ভেস্টেড ও সরকারি জমি থেকে মাটি চুরি করা হয়েছে বলে অভিযোগ। এতে সরকারি সম্পত্তি ও পরিবেশের বিপুল ক্ষতি হওয়া সত্ত্বেও পুলিশ বা বন দপ্তর থেকে সাহায্য মেলেনি, বরং হুমকি পেতে হয়েছে বলে দাবি অভিযোগকারী বাপন ঘোষের। এর ফলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আদালত এই অভিযোগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে পুলিশকে বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিষেকের পাশাপাশি প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের নামও রয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছেন আলিফা আহমেদ। অন্যদিকে, আইনজীবী শীর্ষেন্দু দাস এবং মামলাকারী বাপন ঘোষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে বিচার পাওয়ার বিষয়ে আশাপ্রকাশ করেছেন।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *