মাতৃত্বকালীন ছুটির পরেই পদত্যাগ, ট্রাম্পের চাপেই কি হোয়াইট হাউস ছাড়লেন ক্যারোলিন?

বার্তা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগী তথা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী আগস্ট মাসের শেষেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর গত জুলাইয়ে তিনি কর্মক্ষেত্রে ফিরেছিলেন। কিন্তু মাত্র এক মাসের মাথায় তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে বারবার কাজে ফেরার জন্য চাপ দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও সামনে আসছে।

ইস্তফার কারণ হিসেবে ২৮ বছর বয়সি ক্যারোলিন জানান, বিশ্বের অন্যতম শ্রমসাধ্য এই পেশার পাশাপাশি মা হওয়ার দায়িত্ব পালন অত্যন্ত চ্যালেঞ্জিং। হোয়াইট হাউসের প্রেস সচিবের পদে নিরন্তর সময়, শক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তিনি ঘাটতি অনুভব করছিলেন। ক্যারোলিনের ঘনিষ্টমহল সূত্রে জানা গেছে, সন্তানের লালনপালন ও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে পেশাগত দায়িত্ব সামলানো তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *