অবশেষে পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা, কী তাঁর আসল অপরাধ?

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিন পুলিশকে ফাঁকি দিয়ে আত্মগোপন করে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা ছড়ানো, সাধারণ মানুষকে মারধর এবং ক্রমাগত হুমকির অভিযোগে বুধবার তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার রাজনৈতিক উত্থান ঘটেছিল রকেটের গতিতে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নরোত্তমের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে তিনি যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পান।

নরোত্তম মণ্ডলের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানো ছাড়াও ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত বেআইনি কর্মকাণ্ডের তীব্র অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই প্রভাব কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যেই তিনি একাধিক গাড়ি, ফ্ল্যাট এবং বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন। সরকারের পালাবদলের পর তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হলে তিনি আত্মগোপন করেন। পুলিশ বহু চেষ্টা করেও নরোত্তমের কোনো খোঁজ পাচ্ছিল না, তবে অবশেষে এই প্রভাবশালী শাসকনেতাকে গ্রেপ্তার করে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *