আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ওড়িশা থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ!

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে রাজ্যের প্রথম বড়সড় গ্রেপ্তারির ঘটনা ঘটে গেল। পুলিশের জালে ধরা পড়লেন জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের সম্মতি ও সই ছাড়াই অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করার এক গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। রাজ্যের আরজি কর মামলার ফাইল পুনরায় খোলার পরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে প্রকাশ্যে নির্মল ঘোষের নাম উঠে এসেছিল। তিনি আরজি কর কাণ্ডের পর দেহ দ্রুত সৎকার করার প্রক্রিয়ায় নির্মল ঘোষের জড়িত থাকার বিষয়টি নিয়ে সরব হন। সেই বক্তব্যের কিছুদিনের মধ্যেই শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন এই প্রাক্তন বিধায়ক। বর্তমানে তাঁর এই গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও শোরগোল পড়ে গেছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *