রুদ্রনীলকে ঘিরে একাডেমি অফ ফাইন আর্টসে তুলকালাম!

বার্তা ডেস্কঃ

কলকাতার ঐতিহ্যবাহী অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়ালে সাদা রঙের প্রলেপ পড়ার মাত্র একদিনের মাথায় ফের দেখা গেল গেরুয়া রং। সম্প্রতি নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আগের গেরুয়া প্রলেপ মুছে সাদা রং করে দিয়েছিলেন। তবে বুধবার বিকেলে ফের অ্যাকাডেমির টিকিট কাউন্টার গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয় এবং পাশে ‘ভারতমাতা’র ব্যানার টাঙানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, তিনি শিল্প ও সংস্কৃতির এই প্রতিষ্ঠানে রাজনীতির ছোঁয়া চান না। কিন্তু এই ঘনঘন রং বদল সাংস্কৃতিক মহলে তীব্র অসন্তোষ ও রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে। এমনকি শাসকদলের পাশাপাশি বিজেপি শিবিরের একাংশেও এটি নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে। শেষ পর্যন্ত অ্যাকাডেমি তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে নাকি রঙের এই লড়াই অব্যাহত থাকবে, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *