নেতাজিকে অপমান করলেই সোজা জেল, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের এই বীর সেনানীকে আসাম্মান করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিগত কিছুদিন ধরে বিভিন্ন প্রকাশ্য সভা ও সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার এই বিষয়ে শূন্য সহনশীলতার নীতি নিয়েছে। অভিযুক্তদের অবিলম্বে এই ধরনের পোস্ট মুছে ফেলার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধুমাত্র পোস্ট ডিলিট করলেই আইনি দায় থেকে মুক্তি মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে ইতিমধ্যেই রাজ্য পুলিশের সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে নির্দিষ্ট ধারায় গ্রেফতারির প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই মামলায় পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে এবং আইন নিজের গতিতে কাজ করবে। মহান ব্যক্তিত্বের অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *