রাত আটটার পর সব অন্ধকার, বিদ্যুৎ সঙ্কটে বড় সিদ্ধান্ত বাংলাদেশে!

বার্তা ডেস্কঃ

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের জেরে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ সরকার। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দেশের সমস্ত শপিং মল, মার্কেট এবং দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে খোলা রাখতে হবে। নির্দিষ্ট এই নয় ঘণ্টার বেশি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে সমস্ত বিলবোর্ড এবং সুসজ্জিত বা জ্বলন্ত আলোকসজ্জা সম্পূর্ণ নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয়, জ্বালানির ব্যবহার কমাতে দেশজুড়ে চলা বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপরও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে রাত আটটার মধ্যেই এ ধরণের সমস্ত আয়োজন বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সরবরাহের চরম ঘাটতি দেখা দেওয়ায় কৃত্রিম আলোর অপচয় রোধ করতে এবং এই সঙ্কট মোকাবিলা করতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *