আন্দোলন করেছি আমিও! বার কাউন্সিলের হস্তক্ষেপে প্রধান বিচারপতির কড়া বার্তা
বার্তা ডেস্কঃ
হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (নালসার) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণের প্রতিবাদ জানান চার শতাধিক শিক্ষার্থী। অতীতে তাঁর করা এক মন্তব্যের জেরে গড়ানো এই বিরোধের প্রেক্ষিতে বিসিআই ২০২৬ সালের স্নাতকদের আইনজীবী হিসেবে নিবন্ধনে স্থগিতাদেশ জারি করে। কিন্তু তীব্র চাপের মুখে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের সেই শাস্তিমূলক নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয় সংস্থাটি।
আইন পড়ুয়াদের ওপর বিসিআই-এর এই অনভিপ্রেত হস্তক্ষেপে চরম উষ্মা প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি সূর্য কান্ত। নিজের ছাত্রজীবনে সক্রিয় আন্দোলনের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে তিনি জানান, এই বিষয়টি সম্পূর্ণভাবে তাঁর ও শিক্ষার্থীদের মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক। বিসিআই-এর হস্তক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালত এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ সম্পূর্ণ অনুচিত বলে জানিয়ে দিয়েছে।