ফ্ল্যাটে মধুচক্রের আসর, কাঠগড়ায় বিজেপি নেতা! উত্তাল এলাকা

বার্তা ডেস্কঃ

হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ক্যারি রোডের একটি ফ্ল্যাটে মধুচক্র চালানোর অভিযোগে তোলপাড় এলাকা। বিজেপির মণ্ডল সহ-সভাপতি মানস পুরকায়স্থের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে মানসের এক সহযোগী সোমনাথ সাহাকে এক মহিলার সঙ্গে ফ্ল্যাটে ঢুকতে দেখে বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তের সহযোগী এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনার পর দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা চ্যাটার্জিহাট থানায় বিক্ষোভ দেখান এবং পুলিশ আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানস পুরকায়স্থ। তাঁর দাবি, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত এবং সপরিবারে ওই ফ্ল্যাটে বসবাস করেন। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত নন। মানসের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসাতে এবং সম্মানহানি করতে একটি গোষ্ঠী এই মিথ্যা রটনা ছড়াচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *