শিক্ষক নিয়োগ জট কি অবশেষে কাটবে?

বার্তা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আগামী ৩১ অগস্টের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা যে কোনওভাবেই সম্ভব নয়, তা শেষমেশ স্বীকার করে নিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত তীব্র আইনি ও প্রশাসনিক জটিলতার জেরে পুরো নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে থমকে গেছে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে জট ছাড়ানো আসাম্ভব বুঝে, কাজ সম্পূর্ণ করতে দেশের শীর্ষ আদালতের কাছে এবার অনেকটা বাড়তি সময় চেয়ে আবেদন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। খুব শীঘ্রই সমস্ত প্রশাসনিক নথিপত্র প্রস্তুত করে আদালতের দ্বারস্থ হচ্ছে তারা।

২০১৬ সালের প্যানেল বাতিলের পর আদালতের নির্দেশ অনুযায়ী নতুন করে পরীক্ষা ও কাউন্সেলিং শুরু হলেও একাধিক বিষয়ের নথি যাচাই ও চূড়ান্ত নিয়োগপত্র প্রদান বর্তমানে স্থগিত রয়েছে। শিক্ষামহলের একাংশের মতে, সুপ্রিম কোর্ট বাড়তি সময় মঞ্জুর করলে পুরনো যোগ্য প্রার্থীরা সাময়িক স্বস্তি পেলেও, নতুন পরীক্ষার্থীদের বয়সের মেয়াদ ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে শিক্ষক নিয়োগের এই দীর্ঘ টানাপোড়েন কোন পরিণতির দিকে এগোয়, এখন তারই অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *