বঙ্গবিভূষণ বিতর্কে জলঘোলা, ক্ষমা চেয়ে ভিডিও বার্তায় কী বললেন অনন্ত মহারাজ!

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা কুৎসা ও কুরুচিকর মন্তব্য করার মাসুল গুনতে হলো গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির নেতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে। সরকার বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নেওয়ার পর শেষ পর্যন্ত রাতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে আন্তরিক ক্ষমা চাইলেন তিনি।

ভিডিওতে অনন্ত মহারাজ বলেন, নেতাজির প্রতি সম্মান রেখে জানাচ্ছি, আমার অনিচ্ছাকৃত কোনো বক্তব্যের কারণে কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

সাম্প্রতিক সময়ে নেতাজির বিরুদ্ধে অশালীন প্রচারের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান নেয় এবং ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে এবং সামাজিক মাধ্যম থেকে ১০০টিরও বেশি বিতর্কিত পোস্ট মুছে দিয়েছে। তা সত্ত্বেও অনন্তর আপত্তিকর মন্তব্য থামছিল না। রাজ্য সরকার তাঁর প্রাপ্ত বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পরই নতিস্বীকার করতে বাধ্য হলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *