নির্বাচনের ফল প্রকাশের ২০ দিনেই তৃণমূলের অ্যাকাউন্টে ৩৬০ কোটি টাকা!

বার্তা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র কুড়ি দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে ৩৬০ কোটি টাকা জমা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আদালতের সওয়াল-জবাবে এই তথ্য সামনে এসেছে। নির্বাচনে ভরাডুবির পরেও কীভাবে এত বিপুল অর্থ দলীয় অ্যাকাউন্টে ঢুকল, তার সঠিক হিসাব চেয়েছেন তিনি। পাশাপাশি, ১৭টি দলীয় কার্যালয় চালাতে মাসে এক কোটির বেশি টাকা খরচের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, বুধবার রাতে বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় কুণাল সেখানে ছিলেন না। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে বহিরাগতরা এবং দলেরই কিছু ‘গদ্দার’ যুক্ত রয়েছে। আর্থিক বিতর্ক ও হামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *