চন্দ্রশেখরনের বিদায়ের জল্পনা, পরবর্তী টাটা চেয়ারম্যান কি তবে নোয়েল টাটা?

বার্তা ডেস্কঃ

এন চন্দ্রশেখরনের মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় টাটা সন্সের পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। অতীতে দু’বার নাম উঠলেও শেষ পর্যন্ত পদ পাওয়া হয়নি নোয়েল টাটার। তবে বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। গত বছর অক্টোবর মাসে রতন টাটার প্রয়াণের পর টাটা ট্রাস্টসের চেয়ারম্যান এবং টাটা সন্সের বোর্ডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তাঁর অবস্থান এখন অত্যন্ত শক্তিশালী। ট্রেন্ট, ভোল্টাস ও টাটা ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবসা পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতাও তাঁর ঝুলিতে রয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসে চন্দ্রশেখরনের মেয়াদ শেষ হওয়ার পর গোষ্ঠীর শীর্ষপদে নতুন মুখ আনতে তৎপর বোর্ড ও ট্রাস্ট। টাটা সন্সের ৬৬ শতাংশ মালিকানা ট্রাস্টের হাতে থাকায় এবং নোয়েলের হাতে মূল ক্ষমতার চাবিকাঠি থাকায় এবার তাঁর নাম নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। প্রযুক্তি থেকে খুচরো ব্যবসা—বিশাল সাম্রাজ্যের নেতৃত্ব দিতে এবং মালিকানা কাঠামোর জটিল সমীকরণ সামলাতে দু’বারের বঞ্চিত নোয়েল টাটা কি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত আসনে বসবেন, এখন সেই উত্তরের অপেক্ষাতেই শিল্পমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *