আরজি কর কাণ্ডে বিরাট মোড়, গ্রেফতার প্রাক্তন বিধায়ক!

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে এক চাঞ্চল্যকর মোড় নিয়ে গ্রেফতার হলেন জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর সংলগ্ন এলাকা থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে পাকড়াও করার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল তৈরি হয়েছে।

তদন্তকারীদের দাবি, আরজি করের সেই নৃশংস ঘটনার পর তথ্য-প্রমাণ লোপাট এবং নির্যাতিতার পরিবারকে তোয়াক্কা না করে দ্রুত দেহ সৎকারের নেপথ্যে মূল চক্রান্তকারী ছিলেন এই প্রাক্তন বিধায়ক। নিহতের বাবার নতুন এফআইআর এবং প্রশাসনের কড়া অবস্থানের পর নড়েচড়ে বসে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশায় আত্মগোপন করে থাকা নির্মল ঘোষকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার খড়দহ থানা থেকে প্রাক্তন এই বিধায়ককে প্রিজন ভ্যানে তোলার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম আকার নেয়। বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো ও কাদা ছুঁড়তে থাকেন। পুলিশি নিরাপত্তা সত্ত্বেও ক্ষোভ চেপে রাখা যায়নি। একই উত্তপ্ত পরিবেশ ছিল ব্যারাকপুর আদালত চত্বরেও, যেখানে প্রতিবাদীরা তাঁকে ঘিরে লাগাতার ‘চোর’ স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে, এই হাইপ্রোফাইল গ্রেফতারি রাজ্য রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *