জমি দুর্নীতিতে মেগা মোড়! শান্তনু-সোনা পাপ্পুদের পর্দাফাঁস করতে রাজসাক্ষী হতে চান জয়?

বার্তা ডেস্কঃ জমি দুর্নীতিতে মেগা মোড়! শান্তনু-সোনা পাপ্পুদের পর্দাফাঁস করতে রাজসাক্ষী হতে চান জয়?

কলকাতার আলোচিত জমি দুর্নীতি মামলায় এবার এক অভূতপূর্ব মোড় সামনে এল। প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং কসবার দুষ্কৃতী সোনা পাপ্পুর সঙ্গে জড়িত কোটি কোটি টাকার আর্থিক তছরূপ ও আন্তর্জাতিক হাওয়ালা যোগের সমস্ত কুকীর্তি ফাঁস করতে এবার রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ধৃত ব্যবসায়ী জয় কামদার। ইডি আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়ে জামিনের আবেদনের পাশাপাশি রাজসাক্ষী হওয়ার এই আর্জি জানান তিনি। পূর্বে বাজেয়াপ্ত করা জয় কামদারের মোবাইল ফোন থেকে মালয়েশিয়া, ব্রিটেন ও দুবাইয়ের হাওয়ালা অপারেটরদের সাথে যোগাযোগের পাশাপাশি শান্তিনিকেতনে কালো টাকায় নির্মিত বিশাল রিয়েল এস্টেট ব্যবসার প্রমাণ পেয়েছিলেন তদন্তকারীরা।

এই প্রেক্ষাপটে জয় কামদারকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হবে কি না, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। ইডি আদালতকে জানিয়েছে যে তারা এই আর্জি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত ছিল না এবং বিষয়টি বিবেচনার জন্য সময় চেয়েছে। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। এখন দেখার বিষয়, প্রাক্তন পুলিশ আধিকারিক ও দুষ্কৃতীদের এই প্রভাবশালী বলয়ের অন্দরের বিস্ফোরক তথ্য সামনে আনতে ইডি বা আদালত জয়ের এই আবেদন মঞ্জুর করে কি না। সমগ্র রাজনৈতিক ও আইনি মহল এখন পরবর্তী শুনানির সিদ্ধান্তের দিকে নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *